প্রথমবারের মতো করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে এক বাংলাদেশির মুত্যুর হয়েছে।
আজ বুধবার বিকালে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানিয়েছেন রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা বিভাগ আইইডিসিআর'এর পরিচালক মীরজাদী সেব্রিনা ফ্লোরা।
তিনি জানান, যিনি মারা গেছেন তার বয়স ৭০ এর বেশি। তিনি ফুসফুস, কিডনি, হৃদপিন্ডের সমস্যা ভুগছিলেন।
তিনি আরো জানান, দেশে এখন পর্যন্ত ১৪ জনে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। নতুন আক্রান্ত তিনজনের দুজন ইতালি ফেরত অন্যজন কুয়েত থেকে এসেছেন।
উল্লেখ্য, গত ৮ মার্চ প্রথম তিনজনের শরীরে করোনা শনাক্ত করা হয়েছে বলে জানিয়েছে আইইডিসিআর।
বিঃদ্রঃ- (সংগ্রহীত)


No comments:
Post a Comment