Headline


Breaking News

Saturday, March 21, 2020

চুয়াডাঙ্গা জেলায় ইতালি ফেরত যুবক করোনাভাইরাসে আক্রান্ত

চুয়াডাঙ্গায় জেলায় ইতালি ফেরত যুবক করোনাভাইরাসে আক্রান্ত


চুয়াডাঙ্গায় ইতালি ফেরেত যুবকের শরীরে করোনাভাইরাসের অস্তিত্ব মিলেছে। 

চুয়াডাঙ্গা স্বাস্থ্য বিভাগের প্রধান ও করোনা প্রতিরোধ কমিটির সদস্য সচিব ডা. এএসএম মারুফ হাসান বৃহস্পতিবার দুপুরে সিভিল সার্জনের নিজ কক্ষে এক জরুরি সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন। এ নিয়ে দেশে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৮ জন। ডা. এএসএম মারুফ হাসান জানান, ৩০ বছর বয়স্ক ওই যুবককে বর্তমানে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের আইসোলেশন ইউনিটের একটি কক্ষে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। 

তার বাবাকেও রাখা হয়েছে হাসপাতালের কোয়ারেন্টাইন হোমে। সংবাদ সম্মেলনে জানানো হয়, গত ১২ মার্চ ইতালি থেকে দেশে ফেরেন ওই যুবক। ১৪ মার্চ নিজ জেলা চুয়াডাঙ্গাতে ফেরার একদিন পর থেকেই ঠাণ্ডা, কাশি ও গলা ব্যাথাসহ জ্বরে আক্রান্ত হন ওই যুবক। গত ১৬ মার্চ চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি হন তিনি। 

সংবাদ সম্মেলনে জানানো হয়, বৃহস্পতিবার দুপুর পর্যন্ত স্বাস্থ্য বিভাগের হিসাব মতে, জেলার চারটি উপজেলাতে মোট ৮৩ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।

সূত্রঃ ফেসবুক

No comments:

Post a Comment