Headline


Breaking News

Wednesday, March 18, 2020

কোরোনা আতঙ্কে বাড়ি বসে কাজের জন্য ভাইবারে বাড়তি সুবিধা যোগ: বিজ্ঞান ও প্রযুক্তি


করোনা ভাইরাসের ((কোভিড-১৯)) সংক্রমণের ভয়ে অনেকেই বাড়ি বসে অফিসের কাজ করতে শুরু করেছেন। কর্মীরা যাতে ঘরে বসে প্রতিদিনের কাজ চালিয়ে যেতে পারেন, সে জন্য বাড়তি সুবিধা যুক্ত করেছে মেসেজিং অ্যাপ ভাইবার। 

সম্প্রতি ভাইবার গ্রুপ কলে সর্বোচ্চসংখ্যক অংশগ্রহণকারীর সংখ্যা বাড়িয়ে দ্বিগুণ করার কথা বলেছে প্রতিষ্ঠানটি। নতুন সুবিধা অনুযায়ী ভাইবারে এখন ২০ জন একত্রে কলে অংশ নিতে পারবেন। বিশেষজ্ঞরা করোনা থেকে সুরক্ষিত থাকতে বড় জমায়েতে না যেতে পরামর্শ দিচ্ছেন। 

বড় প্রতিষ্ঠানগুলো ঝুঁকি এড়াতে অনলাইনে গ্রুপ কলে কাজ করছেন বেশি। তাই একটি কলে বেশিজনকে যুক্ত করতে হচ্ছে।

বিঃদ্রঃ (সংগ্রহীত)

No comments:

Post a Comment